আজ অফিস শেষে বাসে ওঠার পর এটি যখন ত্বরিত হওয়া শুরু করলো, তখন আমি পিছনের দিকে পিছলিয়ে যেতে উপক্রম হলাম। = Today after office (hours ended) I got on a bus and when it started to accelerate, I was about to slide backwards.
যদিও আমি ডানপাশের একটি সিটের উপরিভাগ খাবলে ধরে কোনোমতে ভারসাম্য রক্ষা করলাম, আমার বামপাশে বসে থাকা এক ভদ্রলোক হঠাৎ করে আমার বাম হাতের কব্জি দৃঢ়ভাবে আঁকড়ে ধরে আমাকে সাহায্য করার চেষ্টা করলেন। = Although I grabbed the upper portion of a seat to my right (side) and somehow managed to balance myself, a gentleman who sat (on a seat) to my left suddenly grabbed my left wrist firmly with a view to helping me.
যদিও তার অভিপ্রায় মহৎ ছিল, কিন্তু তার এই কান্ডের ফলে আমি আসলে ওই কব্জিতে ব্যথা পেলাম। = Although his intention(s) was(were) noble, this act of his actually hurt that wrist of mine.
কারণ ওই জায়গায় (আগে থেকেই) ইনজুরি ছিল আমার। = Because I was previously injured there.
যাই হোক, ব্যথা পাওয়ার বিষয়টি তাকে বুঝতে না দিয়ে, একটা স্মিত হাসি উপহার দিয়ে আমি সামনের দিকে এগিয়ে গেলাম, কোনো একটা ফাঁকা সিটে বসবো বলে। = Anyway(s), I didn't let him realize about the pain I (had) felt and wore a smile on my face, thus advanced forward with a view to finding an empty seat (to sit). = ... and wearing a smile on my face I advanced ...
লোকটি দেখতে যুবক, সুদর্শন ও ধার্মিক ছিল। = The man looked young, handsome and pious.
https://www.youtube.com/watch?v=rGHOxX_5ZlM
No comments:
Post a Comment