Monday, August 10, 2026

Just as এর ব্যবহার

 



“Just as” is commonly used to mean “যেমন … তেমনই”, “ঠিক যেমন”, or “যেভাবে … সেভাবে”.

Just as birds use their wings to fly, fish use their fins to swim.

→ যেমন পাখিরা উড়তে তাদের ডানা ব্যবহার করে, তেমনই মাছ সাঁতার কাটতে তাদের পাখনা ব্যবহার করে।

Just as we need food to live, plants need sunlight to grow.

→ যেমন বেঁচে থাকার জন্য আমাদের খাবার দরকার, তেমনই উদ্ভিদের বেড়ে ওঠার জন্য সূর্যের আলো দরকার।

Just as a knife is used for cutting, a pen is used for writing.

→ যেমন ছুরি কাটার কাজে ব্যবহৃত হয়, তেমনই কলম লেখার কাজে ব্যবহৃত হয়।

Just as children learn from their parents, students learn from their teachers.

→ যেমন শিশুরা তাদের বাবা-মায়ের কাছ থেকে শেখে, তেমনই শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের কাছ থেকে শেখে।

Just as the heart pumps blood through the body, the roots supply water to a plant.

→ যেমন হৃদপিণ্ড সারা শরীরে রক্ত সঞ্চালন করে, তেমনই শিকড় একটি উদ্ভিদকে পানি সরবরাহ করে।

Just as the hand is used for holding or writing, the forelimb of a seal is used for swimming.

→ যেমন হাত কোনো কিছু ধরা বা লেখার জন্য ব্যবহৃত হয়, তেমনই সিলের অগ্রপদ সাঁতার কাটার জন্য ব্যবহৃত হয়।

Pattern:

Just as + clause, + clause.

= যেমন + প্রথম ঘটনা, তেমনই + দ্বিতীয় ঘটনা।

Monday, June 29, 2026

Now that এর ব্যবহার

এখন যখন বাংলাদেশ চীন থেকে কয়েকটি যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, ভারত এ ব্যাপারে খুব একটা খুশি নয়।  = Now that Bangladesh has decided to buy a few military aircrafts from China, India isn't exactly happy about it.


(পিতা অথবা মাতা যদি সন্তানকে উদ্দেশ্য করে বলেন) বাবা/মা, তুমি তো পাশ করেই ফেলেছো, এখন একটা চাকুরি খোঁজো। = Kiddo/Sonny, now that you've graduated (passed from college), please look for a job.


তুমি এসেই যখন পড়েছো, তো দয়া করে আমার এই কাজটা করে দাও। = Now that you've come here, please do this job for me.


তুমি যখন এটা জেনেই ফেলেছো, তোমাকে আরেকটা গোপন কথা শেয়ার করি। = Now that you have learned (come to know) this, let me clue you in another secret.


(আমাদের) সিদ্ধান্ত যখন নেয়া হয়ে গেছে, তো আর দেরি করা উচিত নয়। = Now that we’ve decided, we should not delay anymore.


আমরা যখন রক্ত দিতে শিখেছি, দরকার হলে রক্ত আরো দেব। = Now that we’ve learnt to sacrifice blood, we will sacrifice it even more, if needed.


আমরা যখন মরতে শিখেছি, কেউ আমদেরকে দমিয়ে রাখতে পারবে না। = Now that we have learned to die, nobody will be able to hold us down/suppress us.


(একটি বাংলাদেশী নাটকে অভিনেত্রী নাজনিন নিহা, মুশফিক ফারহানকে) ক্রাশ তো আমি খাইছি, বিয়ে তো তোমার আমাকেই করতে হবে। = Now that I've had a crush (on you), you've got to marry none other than me.


রাজাকার যখন বলেই ফেলেছেন, তাহলে তো এই দেশে থাকার অধিকার আমাদের আর নেই, তাই না? (এই বাক্যটা কোথায় যেন শুনেছিলাম) = Now that you've called me a 'volunteer', we don't have the right to live in this country any longer, do we?


আর্জেন্টিনার প্রেসিডেন্ট যখন ইসরাইলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে সশরীরে যোগদান করেই ফেলেছেন, এখন আর্জেন্টিনা ফুটবলের বাংলাদেশী সমর্থকেরা দোটানায় পড়ে গেছেন (আদৌ সমর্থন অব্যাহত রাখবেন কিনা)। = Now that the Argentine president has attended the Independence Day program of Israel in person, the Bangladeshi supporters of Argentine football are in a dilemma (as to whether they should continue supporting or not).

Friday, April 19, 2024

আমি সেই সেনাবাহিনীকে ভয় পাই

 


I am not afraid of an army of lions led by a lamb, but of an army of lambs led by a lion.

আমি ভেড়ার নেতৃত্বে সিংহের বাহিনীকে ভয় পাই না, কিন্তু সিংহের নেতৃত্বে ভেড়ার দলকে ভয় পাই।

Thursday, March 14, 2024

আগুন ধরায় দিছে!



তাকে বললাম, ' আমার জীবনটাকে আলোকিত করে দাও'। সে আগুন ধরায় দিছে! 

Direct speech: I said to him, 'Illuminate my life'. He set it on fire.

Reported speech: I asked him to illuminate my life. He set it on fire



Monday, March 11, 2024

Don't you ever leave me. - এটা প্রশ্ন নয়।

 এটা প্রশ্ন বা interrogative sentence এর মতোন শোনালেও এটি মূলত একটি imperative sentence. এর মানে হলো - 'আমাকে কখনো তুমি ছেড়ে যেও না।' এ ধরনের বাক্য বলে, খুব আবেগপ্রবণ হলে বা উত্তেজিত হলে। যেমন: Shrek 2 মুভিতে fairy godmother উত্তেজিত হয়ে Shrek কে বলে: Don't you point those dirty green sausages at me. এখানে, green sausages বলতে Shrek এর হাতের আঙ্গুলগুলো বুঝানো হয়েছে। Shrek যখন fairy godmother এর দিকে আঙ্গুল তুলে কথা বলে, তখন এ বিষয়টি পছন্দ হয় নি তাঁর। মুভি ক্লিপটি দেখুন:



উত্তেজিত বা রাগান্বিত নয় - এমন অবস্থায় বলি:

Don't say that. - ওটা বলো না।

অথবা You don't say that. - তুমি ওটা বলো না।

কিন্তু উত্তেজিত হলে মুখে চলে আসতে পারে - 

Don't you say that. - ওটা বলিস না।

Sunday, November 26, 2023

You know what = একটা কথা কি জানো

 হয়তো আমি শ্যামলা, কিন্তু একটা কথা কি জানো, আমি দুধের চেয়ে চায়ের... = I may be brown in complexion but you know what I prefer tea to milk.


https://vm.tiktok.com/ZSNHWMb4v/

not because...but because

 




যে বাংলাদেশ আমরা সৃষ্টি করেছি আনন্দে ফটকা ফাটাইছে, সেটা অস্ট্রেলিয়া জিতার জন্য নয় ভারত হারার জন্য। = Bangladesh that we once created, they are now celebrating with firecrackers, not because Australia has won but because India has lost the game.